নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের জয়দেবপুরে অটোরিকশাচালক রানা ইয়াছিন (২৬) নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সহযোগীসহ মূলহোতা মো. মুর্শিদ আলমকে গ্রেফতার করেছে র্যাব।
ভুক্তভোগী রিকশাচালকের বাবার নাম মো. উসমান গনি (৪৭)। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জর উপজেলার সুতারপাড়া গ্রামে।
গ্রেফতার আসামিরা হলেন: নেত্রকোণার মদন উপজেলার সাইতপুর গ্রামের মো. আবুল বাশার খানের ছেলে মো. মুর্শিদ আলম (২৪) এবং তারা সহযোগী গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখলা গ্রামের মো. আওলাদ হোসেনের ছেলে মো. মাহাদী হাসান মিতুল (২০)।
র্যাব জানিয়েছে, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী গ্রামে ভুক্তভোগী অটোরিকশাচালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান হত্যাকারী। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. উসমান গনি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব ১- এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল গড় এলাকা থেকে মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
