নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সংগঠক সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে অসহায়-ছিন্নমূল মানুষদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (২রা মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা শহরে অসহায় এবং ছিন্নমূল মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী প্রদান করি।
সজীব বলেন,আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশ আমাদের এই কার্যক্রম গোটা রমজান মাসব্যাপী চলবে। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। তৃণমূল আওয়ামী লীগের প্রাণ।
স্বাধীনতার ৫৩ বছরে এদেশে যত উন্নয়ন অর্জন তার সবই হয়েছে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে।
সজীব আরও বলেন, আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য আর তা হল আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনা এবং এই অবৈধ অসাংবিধানিক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন জঙ্গী সরকারের পতন।
যে কোন মূল্যে আমরা এটাকে বাস্তবায়ন করে বাংলার মানুষের ভাত ও ভোটের অধিকার আবার শেখ হাসিনার নেতৃত্বে ফিরিয়ে দেবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ইকবাল গাজী ,সাবেক ছাত্রনেতা নিয়াজ শাওন , আরিয়ান, সুমন তালুকদার ,নাফিস, পারভেজ রেজা প্রমুখ।
