ড. ইউনূস সরকারের ভারতবিরোধী কূটনীতির জেরে ভুটানগামী পণ্য পরিবহনে ভারতীয় ভূমি ব্যবহার বন্ধ। বুড়িমারীতে আটকে গেছে প্রথম চালান।
ড. ইউনূস সরকারের কূটনৈতির ব্যর্থতায় ভুটান ট্রান্সশিপমেন্ট আটকে গেল
বাংলাদেশ হয়ে ভুটানে পণ্য পরিবহনের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় প্রথম দিনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে।
থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আসা প্রথম কন্টেইনারটি এখন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অচল অবস্থায় পড়ে আছে।
গত ২৮ নভেম্বর কন্টেইনারটি বুড়িমারীতে পৌঁছায়। এরপর দুই দিন ধরে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।
ফলে পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম শুরুই হলো না।
কূটনৈতিক টানাপোড়েনের শিকার ট্রানজিট সুবিধা
শেখ হাসিনার আমলে ২০২০ সালের জুনে বাংলাদেশকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল।
কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে গত বছরের ৮ আগস্ট থেকে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ভারত–বিদ্বেষী বক্তব্য, কূটনৈতিক অদক্ষতা ও আঞ্চলিক সম্পর্ক অবনতির কারণে—এই বছরের ৮ এপ্রিল ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করে।
যদিও ভারতের কূটনৈতিক ব্যাখ্যায় বলা হয়—
তাদের বিমানবন্দর ও বন্দরগুলো জনাকীর্ণ, সময়মতো রপ্তানি ব্যাহত হচ্ছে, তাই সাময়িকভাবে এই সিদ্ধান্ত।
তবে আঞ্চলিক বিশেষজ্ঞদের মতে,
“বাংলাদেশের বর্তমান সরকারের ভারতের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থানই মূল কারণ।”
প্রটোকল চুক্তি থাকলেও বাস্তবে পুরোপুরি বিপর্যয়
বাংলাদেশ–ভুটান প্রটোকল অনুযায়ী চলতি বছরের এপ্রিলে বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়—সমুদ্রবন্দর–সড়কপথ ব্যবহার করে দুটি পরীক্ষামূলক চালান।
