নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) গণপ্রজাতন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধানমণ্ডি-৩২ ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাই।
শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংসের বিষয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, শ্রী রন্ধীর জয়স্বাল বলেন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমণ্ডি-৩২ নম্বর সড়কের এই বাসভবনটি ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ধ্বংস করা হয়েছে।
“শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংসের ঘটনা দুঃখজনক। এটি ছিল দখলদার শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক”
মি.রন্ধীর জয়স্বাল আরও বলেন,যারা বাংলা পরিচয় ও গৌরবকে লালন করে, তারা এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে সচেতন, কারণ এটি বাংলাদেশের জাতীয় চেতনার প্রতীক।
এই বর্বর ধ্বংসযজ্ঞের জন্য সন্ত্রাসী ও জঙ্গিদের কঠোর নিন্দা করা উচিত।
