নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সভায় বলেন যে, দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশের অস্থিতিশীলতা আরও বাড়বে। তিনি আরও বলেন যে, নির্বাচন দিতে আরও দেরি হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে।
ফারুক বলেন, “দেশের মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ। রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলো তাদের ফ্যাসিবাদী ব্যবস্থা।” তিনি সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্ট ঘোষণায় বিলম্ব নিয়েও প্রশ্ন তুলে বলেন, “সঠিক সময়ে এই অপারেশন হলে দেশে এতো অরাজকতা হতো না।”
ফারুক জোর দেন যে, জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না। তিনি বলেন, “সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের ম্যাপ দিন, তারিখ দিন। না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোনো নতুন ষড়যন্ত্র শুরু হবে।”
