নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি খালিদ মহিউদ্দিনের সাথে একটি টেলিভিশন টকশোতে বলেন।
ফজলুর রহমান আরও বলেন, ধানের শীষ মার্কাটা জামাতের নয়, এই মার্কাটা বিএনপি’র। শেখ হাসিনা সেদিন জামাতকে কোন মার্কা দেয় নাই, তখন তারা এই মার্কার নিচে এসে আশ্রয় নিয়েছিল। এই ধানের শীষ হল তাদের সেল্টার মাস্টার। কিন্তু যখন ৫ই আগস্ট হলো তখন জামাত এককভাবে ক্ষমতা গ্রহণের অবৈধ আকাঙ্ক্ষা নিয়ে বিএনপির পিছনে লাগলো। তাদের ছেলেপেলে নিয়ে ক্ষমতা দখল করে ফেলবে এবং বিএনপিকে ধ্বংস করে দিবে। যে ’দুই সাপের এক বিষ নৌকার আর ধানের শীষ’ এগুলো প্রচার করতে লাগলো। যার কারণেই আজকে দেশে এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলছি।
