নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে শিক্ষার্থীকে গুলির অভিযোগে আট মাস পর মামলা হয়েছে। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার নগরের চান্দগাঁও থানায় মামলাটি রুজু করেন আহত শিক্ষার্থীর বাবা ব্যবসায়ী মো. এজাজ খান। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই বিকালে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ করে।
এতে তার ছেলে ইয়াস শরীফ খান গুলিবিদ্ধ হয়। তখন থেকেই তার ছেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পরিকল্পনায় ওই হামলার ঘটনা ঘটেছে।
মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
