আন্তর্জাতিক ডেস্কঃ
লন্ডন, এপ্রিল ২০২৫:
ট্রান্সজেন্ডার -দের অন্তর্ভুক্তি চান ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা ব্রিটিশ বাংলাদেশি লেবার পার্টির এমপি আপসানা বেগম। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে ট্রান্সজেন্ডার-দের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আদালতের রায়ে ২০১০ সালের সমতা আইনের অধীনে ‘নারী’ ও ‘লিঙ্গ’ শব্দের সংজ্ঞা শুধুমাত্র জৈবিক দিক দিয়ে ব্যাখ্যা করা হয়, যা নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক।
এই রায়ের প্রতিক্রিয়ায় আপসানা বেগম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) ট্রান্সজেন্ডারদের লিখেছেন,
“সমাজে সবার সমান অধিকার নিশ্চিত করতে ট্রান্স সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। বর্তমানে ট্রান্স ব্যক্তিদের ওপর হামলা বাড়ছে, এবং তাদের অধিকার হুমকির মুখে পড়ছে। আদালতের এই রায়ের প্রেক্ষাপটে তাদের নিরাপত্তা নিশ্চিত করাটা এখন আরও গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, সমাজের সকল মানুষের প্রতি সহানুভূতি ও নিরাপত্তা প্রদানের বিষয়টি তার নীতিগত অবস্থানের অন্তর্ভুক্ত। “আইনি সংজ্ঞা স্পষ্ট করা হলেও মানবিক মূল্যবোধ উপেক্ষা করা উচিত নয়,” মন্তব্য করেন আপসানা।
বৃটেনে সাম্প্রতিক বছরগুলোতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতি সহিংসতা ও বৈষম্য বৃদ্ধির প্রেক্ষিতে এই বিবৃতি এসেছে। মানবাধিকারকর্মীরা এই রায়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনেকেই মনে করছেন এটি ট্রান্স সম্প্রদায়ের প্রতি সামাজিক বৈষম্য আরও বাড়াতে পারে।
এমপি আপসানার এই অবস্থানকে সমর্থন জানিয়ে অনেকেই বলছেন, তার কণ্ঠস্বর সমাজে অন্তর্ভুক্তি ও মানবাধিকারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
