নিজস্ব প্রতিবেদক
উত্তরা পশ্চিম থানার যুবলীগ কর্মী ডালিম দেওয়ানকে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা জোরপূর্বক নিজ বাসা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গতকাল সোমবার (০৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত্রে ডালিম বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় তাকে নিজ বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানা ও আশপাশের বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায় যুবলীগ কর্মী ডালিম দেওয়ান ভীষণ অসহায় এবং দারিদ্র্য ঘরের সন্তান। বিগত দিনে সে কোন অন্যায় কাজের সাথে জড়িত ছিলনা।
তার অপরাধ সে আওয়ামী যুবলীগের একজন কর্মী ছিল।
ডালিম দেওয়ানের এই অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিকট আত্মীয়রা গণমাধ্যমকে নিশ্চিত করেন এবং তারা বলেন ছেলেটি আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয় কোন আইনজীবী আইনী সহায়তা দিলে খুব উপকার হয়।
