পাংশার পাট্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,তার ছোট ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখম করেছে বিএনপির নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিবেদক;
পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাস তার ছোট ভাই যুবলীগ নেতা সাজেদুর রহমান ডাবলু ও ভাতিজা ফুরকানসহ পরিবারের সকল সদস্যদের মারাত্মকভাবে রামদা,চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে যখম করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) রাত ৮ টায় বিএনপির সন্ত্রাসীরা হঠাৎ পাট্রা ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বাড়িতে এ হামলা করে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, পাট্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাস পরিবারের সকলের সাথেই নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তিনি একজন পরোপকারী মানুষ। তার বাড়িতে অতর্কিত হামলা করে বিএনপির সন্ত্রাসীরা সবাইকে আহত করে।
এছাড়া বাড়ি ভাঙচুর, লুটপাট করে তারা নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে গিয়েছে।
স্থানীয় প্রতিবেশিরা বাঁধা প্রদান করতে গেলে তাদেরকেও ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত সরে পড়ে।
