নিজস্ব প্রতিবেদক

বিএনপি আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠকে বসবে, যেখানে জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান যে, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে, বিএনপির সূত্রে জানা গেছে যে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে।
গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।
