নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল মামুনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
আব্দুল্লাহ আল মামুন একজন ছাত্রলীগের একজন গর্বিত সদস্য এবং নিবেদিত প্রাণ ছিলেন।
ক্রীড়াঙ্গনে সু-পরিচিত মুখ ছিলেন আব্দুল্লাহ আল মামুন। খেলাধূলাতেও বেশ পারদর্শী ছিলেন, সুনাম অর্জন করেছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।
মামুন,বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল সিলেট স্ট্রাইকারসের নেট ফাস্ট বোলার ছিলেন।
দেশের সাধারণ মানুষ আজ ভয়ে তটস্থ, শংকিত। গোটা দেশ বিএনপি-জামায়াতের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
সাধারণ মানুষ ভয়ে মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছেনা। সকলেই বলছেন, ডেভিল হান্টের নামে সারাদেশে চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচার গণগ্রেফতার,হত্যা একইসাথে অবাধে চলছে নেতাকর্মীদের উপর অতর্কিত সন্ত্রাসী জঙ্গি হামলা।
আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, অগ্নিসংযোগ করছে।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ তাদের ফেরিভাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে এবং উক্ত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
