অন্তবর্তী সরকারের ঘোষিত আওয়ামী লীগ নিধনের পরিকল্পানায় গঠিত ডেভিল হান্টে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনা বাহিনী। এ নিয়ে গত ছয় দিনে নোয়াখালীতে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিল হান্টে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনা বাহিনী। এ নিয়ে গত ছয় দিনে নোয়াখালীতে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুধারাম থানা আ. লীগের সদস্য মো. জাকের হোসেন (৫২), ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুর রহিম (২৪), হাতিয়া থানার আ. লীগের সক্রিয় সদস্য মো. সোহেল (৩৫), হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিরব উদ্দিন কবির (২৫), বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (৫৪), কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি সালাউদ্দিন নয়ন (৩৮), সেনবাগ উপজেলার যুবলীগের সক্রিয় সদস্য ইমাম হোসেন (৪৫), অর্জুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ (৪৫) ও চাটখিল থানার পাঁচগাও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম রতন (৪২)।
এদিকে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
