নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের একুশে পদক প্রাপ্তদের তালিকায় ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তদের তালিকা এইরূপ:
শিল্পকলা:
আজিজুর রহমান (মরণোত্তর) – চলচ্চিত্র
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) – সংগীত
ফেরদৌস আরা – সংগীত
নাসির আলী মামুন – আলোকচিত্র
রোকেয়া সুলতানা – চিত্রকলা
সাংবাদিকতা:
মাহফুজ উল্লাহ (মরণোত্তর)
সাংবাদিকতা ও মানবাধিকার:
মাহমুদুর রহমান – দৈনিক আমার দেশ-এর সম্পাদক
সংস্কৃতি ও শিক্ষা:
ড. শহীদুল আলম
শিক্ষা:
ড. নিয়াজ জামান
সমাজসেবা:
মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
ভাষা ও সাহিত্য:
হেলাল হাফিজ (মরণোত্তর)
শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)
বিজ্ঞান ও প্রযুক্তি:
মেহেদী হাসান খান (দলনেতা)
রিফাত নবী (দলগত)
মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত)
শাবাব মুস্তাফা
গবেষণা:
মঈদুল হাসান
ক্রীড়াক্ষেত্র:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
পুরস্কার প্রাপ্তদের পরিবারের সদস্যরা এবং নিজেরা নিজ নিজ পদক গ্রহণ করেন।
