সাম্প্রতিক সময়ে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সেনাবাহিনীর হামলা ও গুলিবর্ষণে বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন, যা পুরো পলিটেকনিক শিক্ষার্থী সমাজকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। সেনাবাহিনীর হামলা এর এই ঘটনায় শিক্ষার্থী মহলে চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, ২০২৪ সালে যখন আন্দোলন চলছিল, তখন লাখ লাখ পলিটেকনিক শিক্ষার্থী নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে একে অপরের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় যারা নেতৃত্ব দিয়েছেন বা সক্রিয় ছিলেন, আজকের এই চরম সংকটময় পরিস্থিতিতে তারা কোথায়? আজ কেন কেউ আহতদের পাশে দাঁড়াচ্ছেন না?
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা দ্রুত বিচার এবং আহতদের জন্য সহানুভূতিশীল সহায়তার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সকল পলিটেকনিক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে আহতদের জন্য রক্তদান, আর্থিক সহায়তা ও আইনি সহায়তাও প্রয়োজন। পলিটেকনিক পরিবার আজ বিপদের মুখে—এখনই সময় একে অপরের পাশে দাঁড়ানোর।
