অবৈধ ইউনুস সরকারের অধীনস্থ তথাকথিত আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রহসনের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ২০ এপ্রিল দেশজুড়ে কালো পতাকা ও মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে
ঢাকা | ২০ এপ্রিল ২০২৫:
আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধভাবে গঠিত আইসিটি ট্রাইব্যুনালে চার্জশিট প্রদানের প্রতিবাদে সারাদেশে কালো পতাকা মিছিল ও জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সকাল থেকেই দেশের প্রতিটি জেলা শহরে কালো পতাকা ও মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় নামে হাজারো নেতাকর্মী। তারা একে “গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র” এবং “৭১-এর চেতনার ওপর সরাসরি আঘাত” বলে উল্লেখ করেন।
🗣️ দলের অবস্থান:
আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী,
“চার্জশিট নয়, এটা একটি ষড়যন্ত্রের প্যাকেজ। এই প্রহসনের বিচার কার্যক্রম আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
তারা আরও জানান, আইসিটি আদালতের নামে গঠিত এই ট্রাইব্যুনাল কোনো সাংবিধানিক বৈধতা রাখে না এবং তা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।
🌍 আন্তর্জাতিক কর্মসূচিও ঘোষণা:
বাংলাদেশের সীমার বাইরে ২১ কিংবা ২২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনে কালো পতাকা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এই স্মারকলিপির লিখিত কপি দলের পক্ষ থেকে বিদেশে অবস্থিত নেতাকর্মীদের কাছে পাঠানো হবে।
📍 স্মারকলিপির মূল বার্তা:
- আইসিটি আদালতের বাতিল দাবি
- শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহার
- অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ
- গণতন্ত্র পুনরুদ্ধার
