ভিডিও থেকে নেওয়া
২৬ এপ্রিল নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের ফ্রি সেবা দেওয়া সেলুনে ইউনুস গেঞ্জি বাহিনীর হামলা। সেলুন তছনছ, আহত তিনজন। পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত জানুন।
২৬ এপ্রিল ২০২৫, শুক্রবার; প্রতিবেদনঃ
২৬ এপ্রিল ২০২৫, শুক্রবার, নারায়ণগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিল ইউনুস গেঞ্জি বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বিখ্যাত “স্বাধীনতা সেলুন” দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চুল কাটার সেবা দিয়ে আসছিল।
এই মানবিক কর্মকাণ্ড ইউনুস গেঞ্জি বাহিনীর চক্ষুশূল হয়ে দাঁড়ায়। তারা অভিযোগ করে, সেলুনটি নাকি তাদের ‘কোটা-স্বার্থ’ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
এর জেরে শুক্রবার দুপুরে ইউনুস গেঞ্জি বাহিনীর সন্ত্রাসীরা সেলুনটিতে অতর্কিত হামলা চালায়। তারা ভাঙচুর করে চুল কাটার যন্ত্রপাতি, চেয়ার, আয়না এবং ক্যাশবাক্স।
হামলায় সেলুন মালিকসহ তিনজন কর্মচারী আহত হন। এসময় মুক্তিযোদ্ধাদের সেবাদানের জন্য তৈরি করা একটি বিশেষ সম্মাননা দেয়ালও গুড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কটূক্তি করে।
স্থানীয়রা পুলিশে খবর দিলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর সেলুন মালিক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, হামলার সাথে যুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
নাগরিক সমাজ এ হামলার নিন্দা জানিয়ে বলছে, যারা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বাধা দেয়, তারা বাংলাদেশের স্বাধীনতার চেতনারই শত্রু।
