আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শোকবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করলেন হতাহতদের প্রতি।
নিউজ ডেস্ক | ১৩ জুন ২০২৫
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিকট এক আন্তরিক শোকবার্তা প্রেরণ করেছেন।
শোকবার্তায় তিনি বলেন, ‘আমেদাবাদের এই দুর্ঘটনা বিশ্ববাসীর হৃদয়কে নাড়া দিয়েছে। এটি এমনই এক মর্মস্পর্শী ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত সবাইকে এই শোক দ্রুত কাটিয়ে ওঠার শক্তি দেন এবং সকল সময়ে সকল জায়গায় সকল প্রকার দুর্ঘটনা থেকে মানবজাতিকে রক্ষা করেন।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
