স্টারলিংকের মাধ্যমে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাস ও প্রতারণা বিস্তার পাচ্ছে। বাংলাদেশ হয়ে গড়ে উঠছে নতুন চোরাচালান ও ডিজিটাল অপরাধ রুট। বিশ্লেষণে উন্মোচিত হলো ভয়াবহ এক আন্তর্জাতিক ষড়যন্ত্র।
মিয়ানমারের রোহিঙ্গা সংকট, সেনা অভ্যুত্থান ও জাতিগত নিধনচেষ্টা যখন বিশ্ব মিডিয়ায় প্রাধান্য হারিয়েছে, তখন এই উপেক্ষিত ভূখণ্ডটিই হয়ে উঠেছে আন্তর্জাতিক অপরাধ, সন্ত্রাসবাদ ও প্রযুক্তিনির্ভর প্রতারণার বিশ্বকেন্দ্র। আর এর একদম কেন্দ্রে রয়েছে — স্টারলিংক।
তবে চাঞ্চল্যকর তথ্য হলো,
বাংলাদেশ আজ আর কেবল প্রতিবেশী দেশ হিসেবে এর প্রভাবের শিকার নয় — বরং একপ্রকার সহযোগী রাষ্ট্রে রূপ নিয়েছে।
যার ভূখণ্ড ব্যবহার করে গড়ে উঠছে একটি সিআইএ-নির্দেশিত বিকল্প ইন্টারনেট করিডোর।
স্টারলিংক হলো ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স-এর একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা বৈশ্বিক ইন্টারনেট সংযোগের অভাব দূর করার প্রতিশ্রুতি দিয়ে শুরু হলেও এখন ব্যবহৃত হচ্ছে জিওপলিটিক্যাল অস্ত্র হিসেবে।
থাইল্যান্ড সরকার সম্প্রতি যখন মিয়ানমারে স্টারলিংক পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করে, তখনই বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হতে শুরু করে বাংলাদেশ সীমান্ত।
ফলে বাংলাদেশ হয়ে উঠছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ও সন্ত্রাসী চক্রের ডিজিটাল ব্যাকডোর।
বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে স্টারলিংককে সাধারণ নাগরিকদের জন্য অনুমোদন দেয়নি।
কিন্তু সীমান্তবর্তী জেলাগুলোতে ইতোমধ্যেই অবৈধ স্টারলিংক টার্মিনাল পাওয়া যাচ্ছে — যা নিছক চোরাচালান নয়, বরং ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
বিশ্বের বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক দাবি করছেন,
বাংলাদেশে কিছু প্রভাবশালী গোষ্ঠীর নীরব সহায়তায় এই অবৈধ প্রবেশ সম্ভব হচ্ছে।
তাদের ভাষায়, “Without silent state collaboration, Starlink cannot cross borders unnoticed।”
স্টারলিংকের সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে — এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন, কোন সরকারের অনুমতি ছাড়াই সীমান্ত অতিক্রম করে ইন্টারনেট কানেক্টিভিটি নিশ্চিত করতে পারে।
এই সুযোগ কাজে লাগিয়ে মিয়ানমারে গড়ে উঠেছে একাধিক ভয়াবহ অপরাধ জোন:
স্ক্যাম কল সেন্টার: ভুয়া ই-মেইল, OTP ফিশিং ও ব্যাঙ্ক প্রতারণার মাধ্যমে বিশ্বের লাখো মানুষকে প্রতারিত করা হচ্ছে।
অনলাইন জুয়া ও মানব পাচার: স্টারলিংক দিয়ে পরিচালিত জুয়ার সাইটগুলোতে চীনা, মালয়, এমনকি ইউরোপীয় নাগরিকদের ফাঁদে ফেলা হচ্ছে।
ডার্ক ওয়েব অস্ত্র বাজার: বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, কারেন ও কাচিন বিদ্রোহীদের হাতে ইন্টারনেটের মাধ্যমে ঢুকছে অস্ত্র।
এবং এখন এই অপরাধ কাঠামোর অংশীদার হয়েছে বাংলাদেশ।
যখন থাইল্যান্ডে স্টারলিংক ধরপাকড় শুরু হলো, তখন তা থেমে গেল বাংলাদেশ সীমান্তে।
এই অসামঞ্জস্যই প্রশ্ন তোলে — বাংলাদেশ সরকার কি ইচ্ছাকৃতভাবে চোখ বুজে আছে?
বিশ্লেষকরা বলছেন,
বিদেশি গোয়েন্দা সংস্থা সিআইএর সাথে বিশেষ সম্পর্কের বিনিময়ে বাংলাদেশ সরকার হয়তো স্টারলিংক অপারেশনের অনুমতি দিচ্ছে — বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকায়।
এতে বাংলাদেশ যেমন একটি বহুজাতিক অপরাধ নেটওয়ার্কে জড়িয়ে পড়ছে, তেমনি আন্তর্জাতিকভাবে তার সার্বভৌমত্বও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
স্টারলিংক প্রযুক্তির এক চমকপ্রদ উদ্ভাবন হলেও, তা আজ পরিণত হয়েছে সিআইএর ‘নতুন যুদ্ধক্ষেত্র’-তে, যেখানে অনলাইনে যুদ্ধ, চোরাচালান ও সন্ত্রাস একইসাথে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ এখন আর দর্শক নয় — বরং একজন ক্রাইম পার্টনার।
এই পার্টনারশিপ একদিন আমাদের জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভবিষ্যত নীতিকাঠামোকে ভয়ানক বিপদে ফেলতে পারে।
এই ভয়ঙ্কর সত্য যতদিন বাংলাদেশ সরকার অস্বীকার করে যাবে, ততদিন আমরা কেবল “উন্নয়ন” এর মায়ায় বুঁদ হয়ে থেকে আসলে একটি অপরাধচক্রের অংশীদার হিসেবেই বিশ্বে পরিচিত হবো।
