বাংলায় কথা বলা তিন মুখোশধারীর টিটিপি -যুক্তি দাবি ও পাকিস্তান সেনাবাহিনীকে হুমকি ঘিরে বাংলাদেশ-ভারতে উদ্বেগ। বিশেষজ্ঞরা ঝুঁকি বাড়ার সতর্কতা দিচ্ছেন।
আঞ্চলিক নিরাপত্তা অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে একটি ভিডিও বার্তা, যেখানে তিনজন মুখোশধারী ব্যক্তি নিজেদেরকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত “বাংলাদেশী মুজাহিদিন” হিসেবে পরিচয় দেন। বাংলা ভাষায় প্রচারিত এই ভিডিওতে তারা দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী টিটিপির বিরুদ্ধে অভিযান চলালে তারা পাকিস্তানের ভেতরে হামলা চালাবে।
ভিডিওটি প্রকাশের পর দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশভিত্তিক টিটিপি-সংযুক্ত কোনো নেটওয়ার্ক আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে ভারত ও বাংলাদেশের জন্য।
বাংলায় হুমকি: টিটিপির “বাংলাদেশী মুজাহিদিন” পরিচয়
প্রকাশিত ভিডিওতে দেখা যায়,
– তিনজন কালো পোশাক ও মুখোশধারী ব্যক্তি
– স্পষ্ট বাংলা ভাষায় বক্তব্য
– পাকিস্তান সেনাবাহিনীকে টিটিপির বিরুদ্ধে অপারেশন বন্ধের আহ্বান
তারা সতর্ক করে বলেন,
“আপনারা আমাদের পাকিস্তানি ভাইদের বিরুদ্ধে অভিযান বন্ধ করুন, নইলে আপনাদেরও লক্ষ্যবস্তু বানানো হবে।”
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলা ভাষায় এ ধরনের ভিডিও টিটিপির কৌশলগত নতুন মাত্রা নির্দেশ করছে—
যেখানে তারা বাংলাদেশি বা বাংলাভাষী চরমপন্থিদের ব্যবহার করে নিজেদের পরিসর বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে।
“সিঙ্গাপুর বানাবো” থেকে “জঙ্গিস্তান” বিতর্ক
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে বাংলাদেশে রাজনৈতিক বিতর্কও নতুন করে তীব্র হয়েছে।
সমালোচকরা উল্লেখ করছেন, ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি দিলেও তার পরিবর্তে দেশকে “জঙ্গিস্তান”-এর ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মত প্রকাশ করেছেন।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, চরমপন্থার যে ছায়া বাংলাদেশ ২০০৯–২০২৪ সালের কঠোর দমন-পীড়নের মাধ্যমে দমন করেছিল।
সাম্প্রতিক গত ১৬ মাসে রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগে এবং ইউনুসের মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশকে ধ্বংসের নীল নকশায় সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
ভারত ও বাংলাদেশের জন্য বড় ধরনের ঝুঁকি
টিটিপি মূলত পাকিস্তানকেন্দ্রিক একটি জঙ্গি সংগঠন।
তবে ভারতীয় এবং বাংলাদেশি গোয়েন্দারা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন যে—
- টিটিপি
- পাকিস্তানি আইএসআই-ঘনিষ্ঠ নেটওয়ার্ক
- এবং আফগানিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী
দক্ষিণ এশিয়ায় নতুন ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে।
বাংলাদেশে টিটিপি-সংযুক্ত কোনো সেল সক্রিয় হলে তা শুধু পাকিস্তান নয়, ভারতের পূর্বাঞ্চল এবং বাংলাদেশের জন্য গুরুতর জাতীয় নিরাপত্তা হুমকির সৃষ্টি করবে।
ভারতের গোয়েন্দা প্রতিবেদনে আগেই বলা হয়েছিল-
বাংলাদেশে রাজনৈতিক শূন্যতার সুযোগে পাকিস্তানি চরমপন্থী নেটওয়ার্ক পূর্বাঞ্চলে প্রভাব বাড়াতে আক্রমণাত্মক তৎপরতা শুরু করতে পারে।
বাংলাদেশ সরকারের সতর্কতা প্রয়োজন
নিরাপত্তা গবেষকরা বলছেন,
এই ভিডিও শুধুই প্রচারণা নয়; বরং এটি একটি রেড ফ্ল্যাগ—
যা নির্দেশ করে যে টিটিপি দক্ষিণ এশিয়ার নতুন রুটে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট দীর্ঘদিন ধরে টিটিপি-ঘনিষ্ঠ নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
তবে বর্তমান পরিস্থিতি তাদের আরও সতর্ক ও সক্রিয় হওয়ার দাবি রাখে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কবাণী
বিশেষজ্ঞদের মতে—
– পাকিস্তানে টিটিপি পুনরায় শক্তিশালী হচ্ছে
– আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল তাদের নিরাপদ আশ্রয়
– এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা তাদের বিস্তারের সুযোগ
বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা কাঠামোকে সমন্বিতভাবে এই হুমকি নিরসনে কাজ করতে হবে।
