আলোচিত আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছেন, ইসরায়েলের আক্রমণ সত্ত্বেও ‘সুমুদ ফ্লোটিলা’ গাজা পৌঁছাবে। সমুদ্র উত্তাল থাকলেও তারা যাত্রা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
ইসরায়েলের আক্রমণ উপেক্ষা করে, অবশ্যই গাজায় পৌঁছাবো। গাজা অভিমুখে যাত্রারত আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে দৃকের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ইসরায়েলের যেকোনো আক্রমণ উপেক্ষা করে তারা গাজার দিকে এগিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার, ২ অক্টোবর, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,
“ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাবো না, অবশ্যই সেখানে পৌঁছাবো।”
তিনি জানান, বর্তমানে তাদের অবস্থান ফ্লোটিলার একেবারে শেষ দিকের জাহাজে হলেও, সামনের জাহাজগুলো গাজার কাছাকাছি পৌঁছে গেছে
এবং ইতোমধ্যে কিছু জাহাজ ইসরায়েলি বাহিনীর আক্রমণের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, “ঝড়ের মধ্য দিয়ে যাওয়ার পর এখন আবহাওয়া কিছুটা শান্ত, কিন্তু সমুদ্র এখনও উত্তপ্ত।”
তিনি জানান, ঝড়ের আগে জাহাজের ক্যাপ্টেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন যাতে ফ্লোটিলা সময়মতো গাজার জলসীমায় পৌঁছাতে পারে।
তার ভাষ্যে উঠে এসেছে, বুধবার সমুদ্রে তুরস্কের একটি নৌজাহাজ দেখা গেলেও তা তাদের কাছে আসেনি।
বর্তমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও তাদের উদ্দেশ্য স্পষ্ট—গাজার নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানো এবং অবরোধ ভাঙা।
শহিদুল আলম বলেন, “আমরা ক্রমশ গাজার দিকে এগিয়ে যাচ্ছি। ইসরায়েলের আক্রমণ কোনোভাবেই আমাদের থামাতে পারবে না।”
এই মানবিক অভিযানের মাধ্যমে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহমর্মিতা ও সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফ্লোটিলার এই দৃঢ় পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।
