নিজস্ব প্রতিবেদক;
ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ও প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজকে গতকাল গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
ডা.মো: আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসন থেকে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যছিলেন।
চিকিৎসা পেশার পাশাপাশি তিনি পেশাজীবি সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
