ধানমণ্ডি ৩২ নাম্বার সড়কের বাড়ি কথিত বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজারের, হাতুড়ি শাবল দিয়ে গুড়িয়ে দিচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি।
নিজস্ব প্রতিবেদক;
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমণ্ডি ৩২ নাম্বার সড়কের বাড়ি কথিত বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজারের, হাতুড়ি শাবল দিয়ে গুড়িয়ে দিচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারী) রাত ৯টায় সময় ধানমণ্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি পালনের মাধ্যমে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন কয়েক হাজার উগ্র ছাত্র-জনতা বুলডোজারের, হাতুড়ি, শাবল, লাঠিসোঁটা নিয়ে যে যার মতো উপস্থিত হয়ে এই কার্যক্রম পরিচালনা করছে।
যারা হাত ধরেই এদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব অর্জিত হল আজ তার স্মৃতি বিজড়িত বাড়িটিকেই গুড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করলো না এদেশের পথভ্রষ্ট একদল উচ্ছৃঙ্খল ছাত্র-জনতা।
