আন্তর্জাতিক ডেস্ক

পল মার্টিনকে ইউএসএআইডির মহাপরিদর্শক পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপের ফলে ইউএসএআইডির সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবেদন প্রকাশের এক দিন পর নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ট্রাম্প প্রশাসনের নীতিগুলি ফলে সংস্থাটি প্রায় ৮.২ বিলিয়ন ডলার সমমূল্যের অব্যয়িত সহায়তার সঠিক তদারকি করতে পারছে না।
পল মার্টিন ২০২৩ সালের ডিসেম্বর থেকে ইউএসএআইডির মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এই পদে মার্কিন সিনেটরের অনুমোদনের পর নিযুক্ত হয়েছিলেন। তবে, তাকে এভাবে পদ থেকে সরিয়ে দেয়ায় একধরনের নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রেসিডেন্টের অফিস অব পার্সোন্যেলের ডেপুটি ডিরেক্টর ট্রেন্ট মোর্সের পক্ষ থেকে ই-মেইল করে মার্টিনকে তার পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়টি অবহিত করা হয়েছে। ই-মেইলে বলা হয়েছে, ইউএসএআইডির মহাপরিদর্শক হিসেবে মার্টিনকে তার পদ থেকে ‘অবিলম্বে কার্যকরভাবে’ বরখাস্ত করা হয়েছে। যদিও বরখাস্তের বিষয়ে কোনো কারণ দেখানো হয়নি। এছাড়া এ বিষয়ে হোয়াইট হাউসও কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে যে, কর্মী ছাঁটাই এবং কাজ বন্ধের আদেশের ফলে করদাতাদের অর্থায়নে প্রাপ্ত সাহায্য তাদের হাতে পৌঁছানো কঠিন হয়েছে পড়েছে। ট্রাম্পও ইউএসএআইডকে ‘অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেছেন এবং সংস্থাটির বিস্তৃতি কমিয়ে আনার দায়িত্ব ধনকুবের ইলন মাস্ককে দিয়েছেন।
ইউএসএআইডির বিশ্ব জুড়ে ১০ হাজারের বেশি কর্মী রয়েছে। যুক্তরাষ্ট্রে কর্মরত ৬০০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
