নাট্য ডিরেক্টর মনিরুজ্জামান নাহিদকে কতিপয় সন্ত্রাসী জোরপূর্বক কিডন্যাপ করে বিপুল অর্থ দাবী করে। পরবর্তীতে ৯৯৯ লাইনে কল দিয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) মগবাজার মিডিয়া গলি থেকে কতিপয় সন্ত্রাসী জোরপূর্বক কিডন্যাপ করে বিপুল অর্থ দাবী করে।
পারিবারিক সূত্র জানা যায়,ডিরেক্টর মনিরুজ্জামান নাহিদ দীর্ঘদিন পর নাট্যকারদের সংগঠন ডিরেক্টর গিল্টস এর নির্বাচনে রাজধানীর মগবাজার মিডিয়া গলিতে উপস্থিত হলে পূর্বশত্রুতার জের ধরে কতিপয় সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ফোন করে অর্থ দাবি করে।
জীবনের ঝুঁকি জেনে মনিরুজ্জামান নাহিদের সহধর্মিণী সতর্কতা অবলম্বন করে সরকারি সহায়তা প্রদানকারী জরুরী সেবা নম্বর ৯৯৯ লাইনে ফোন করে বিষয়টি জানালে পুলিশ তৎক্ষনাৎ গোপন স্থান থেকে মনিরুজ্জামানকে উদ্ধার করে রমনা থানায় নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মগবাজারের গোপন স্থান থেকে রবিবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করতে চাইলে পুলিশ গড়িমসি করছে বলে দাবি করা হয়।
