নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে অবকাশ নামের একটি রিসোর্টে আগুন লেগেছে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, আজ সোমবার দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ স্থানীয়রা কাজ করছে। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।
