নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস দেওয়া হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার সকালে এই আদেশ দিয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারিতে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। পরে শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করে আদালত। তবে দুদকের আবেদনে শুনানি পিছিয়ে ৩ মার্চ ধার্য করে আদালত।
গত ২৭ নভেম্বর হাইকোর্ট এই মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেয়। ২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর তিন আসামিকেও একই মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় এবং প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা ও ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ারও আদেশ দেওয়া হয়।
বেগম খালেদা জিয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন, যা আপিল বিভাগে শুনানি হয় এবং শেষে তাকে খালাস দেওয়া হয়।
