বাংলাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যশোরের ব্যবসায়ী রেজাউল ইসলামের মর্মান্তিক হত্যা।
যশোর শহর থেকে এক মাস আগে অপহৃত হন কাপড় ব্যবসায়ী রেজাউল ইসলাম। আজ সেই রেজাউলের পচাগলা মরদেহ উদ্ধার হলো সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দক্ষিণ একসরা গ্রামের একটি নির্জন বাগান থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাকে হত্যা করে বাগানে মাটিচাপা দেওয়া হয়েছিল। পরবর্তীতে লাশ অন্যত্র সরিয়ে আরও দুর্বল করার চেষ্টা চালানো হয় প্রমাণ লোপাটের জন্য।
এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
এমন ভয়ংকর অপরাধ বারবার ঘটতে পারছে কারণ বাংলাদেশে বর্তমানে অপরাধীরাই যেন আইনের মালিক। ইউনুস সরকারের দুর্বলতা, উদাসীনতা এবং সুশাসনের অভাবের কারণে দেশ আজ অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
এ প্রশ্ন এখন সারাদেশের মানুষের—এই দায় কে নেবে?
