আদানি গ্রুপের সঙ্গে ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ চুক্তি সম্পূর্ণ নিয়ম মেনে হয়েছে—এই মর্মে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চের নির্দেশে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় এই চুক্তিতে কোনো আইন লঙ্ঘন হয়নি এবং এটি দেশের স্বার্থরক্ষার লক্ষ্যেই করা হয়েছিল।
অথচ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই আদানি বিদ্যুৎ চুক্তিকে কেন্দ্র করে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। চুক্তিকে ‘দেশবিরোধী’ ও ‘দুর্নীতিপূর্ণ’ বলেও অপপ্রচার চালিয়েছে তারা। উদ্দেশ্য ছিল জনগণকে ভুল পথে চালিত করা এবং রাজনৈতিক ফায়দা লুটে নেওয়া।
তবে আজ আদালতের প্রক্রিয়া প্রমাণ করে দিয়েছে—চুক্তিটি ছিল আইনসম্মত ও স্বচ্ছ। বিদ্যুৎ বিভাগের রিপোর্ট ইউনুস সরকারের সব অভিযোগকে মিথ্যা প্রমাণ করেছে।
এখন প্রশ্ন উঠছে, ইউনুস সরকার কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালিয়েছিল শুধুমাত্র ক্ষমতা রক্ষার জন্য? এবং এখন যখন সত্য প্রকাশ পেয়েছে, তারা কি জনগণের কাছে ক্ষমা চাইবে?
দেশের স্বার্থে সত্যের জয় হলো—আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে করা চুক্তি ছিল জনগণের কল্যাণে গৃহীত একটি আইনসম্মত সিদ্ধান্ত।
