ইউক্রেন তাদের খনিজ সম্পদের মুনাফার ৫০% আমেরিকাকে দিয়ে একটি বিতর্কিত চুক্তি করেছে। এই নিবন্ধে বিশ্লেষণ করা হয়েছে যুদ্ধের আড়ালে লুকিয়ে থাকা আসল খরচ, পশ্চিমা হস্তক্ষেপ এবং বাংলাদেশের জন্য শিক্ষা।
Ukraine signs a controversial deal handing 50% of its mineral resource profits to the US. This in-depth analysis explores the war’s hidden costs, Western influence, and its lessons for countries like Bangladesh.
প্রকাশিত: ২ মে ২০২৫:
গতকাল, ১ মে ২০২৫, ইউক্রেন সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি নিয়ে সমগ্র ইউরোপে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ইউক্রেনের মাটির নিচে থাকা খনিজ সম্পদ থেকে অর্জিত মুনাফার ৫০% এখন থেকে আমেরিকা পাবে। যুক্তরাষ্ট্র এই দাবিকে ব্যাখ্যা করেছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে তাদের ১৮৩ বিলিয়ন ডলারের বিনিয়োগের ‘ক্ষতিপূরণ’ হিসেবে।
যুদ্ধটি শুরু হয় ২০২২ সালে, এবং তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র একে একে ইউক্রেনের ভেতর ঢুকে পড়ে কৌশলগত উপায়ে। এই কৌশলগত ঢোকার মূল ভিত্তি ছিল দীর্ঘদিনের প্রস্তুতি, যার সূচনা হয় গত শতাব্দীর শেষদিকে। আমেরিকা তখন থেকেই ইউক্রেনের তরুণদের ‘গণতন্ত্র’ ও ‘স্বাধীনতা’র নামে প্রস্তুত করতে থাকে রাশিয়ার বিরুদ্ধে এক সাইক্রোলজিক্যাল ফ্রন্টে।
গণতন্ত্র, এনজিও আর নরম আগ্রাসন
এই তরুণ প্রজন্মকে সংগঠিত করতে কাজ করে তিনটি মূল প্রতিষ্ঠান: USAID, National Endowment for Democracy (NED) এবং George Soros-এর Open Society Foundations। এই সংগঠনগুলোর কাজ ছিল ইউক্রেনীয় তরুণদের মনে রাশিয়ার প্রতি ঘৃণা ও পশ্চিমা মুক্তির আকাঙ্ক্ষা গেঁথে দেওয়া। ফলস্বরূপ, ২০০৪ সালে ঘটে “Orange Revolution” এবং ২০১৪ সালে “Euromaidan” আন্দোলন।
এই আন্দোলনগুলোতে শত শত কোটি ডলার ঢেলে দেয় ইউরোপ ও আমেরিকা। ২০১৪ সালের Euromaidan চলাকালে কিয়েভের রাস্তায় বক্তৃতা দিতে দেখা যায় মার্কিন সিনেটর জন ম্যাককেইন এবং কুখ্যাত কূটনীতিক ভিক্টোরিয়া নুল্যান্ডকে। তার পরবর্তী ফলাফল হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের মস্কো পলায়ন। এরপর যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হন একজন কৌতুক অভিনেতা, ভলোদিমির জেলেনস্কি।
খনিজ সম্পদ: আমেরিকার আসল আগ্রহ
ইউক্রেনের মাটির নিচে রয়েছে পৃথিবীর অন্যতম ধনভাণ্ডার। এখানে পাওয়া যায় লিথিয়াম, নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়াম, টাইটানিয়ামসহ এমন সব খনিজ যেগুলো আধুনিক প্রযুক্তি, ইলেকট্রিক যান, প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের জন্য অপরিহার্য। আজকের বিশ্বে যেখানে চীন rare earth elements-এর প্রধান সরবরাহকারী, সেখানে ইউক্রেন হচ্ছে আমেরিকার জন্য এক বিকল্প খনি।
এই দেশটিতে চিহ্নিত খনিজস্থলের সংখ্যা প্রায় ১২,০০০ এবং এর মধ্যে অন্তত ২০টি খনিজ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। এখন থেকে এর অর্ধেকের মুনাফার মালিক হবে আমেরিকা।
কৃষি ও শিল্প: ইউক্রেন ছিল সম্ভাবনার নাম
- সূর্যমুখী তেল রপ্তানিতে বিশ্বে ১ম
- ভুট্টা উৎপাদনে ৩য়, রপ্তানিতে ৪র্থ
- গম উৎপাদনে ৮ম (৩১.২ মিলিয়ন মেট্রিক টন)
- মধু উৎপাদনে ৫ম, ডিম উৎপাদনে ৯ম, পনির রপ্তানিতে ১৬তম
- দুনিয়ার ২৫% কালো মাটি রয়েছে ইউক্রেনে
শিল্প খাতে:
- স্টিল উৎপাদনে ১০ম (৩২.৫ মিলিয়ন টন)
- নিরাপত্তা সরঞ্জাম উৎপাদনে ৯ম
- খনিজ রপ্তানিতে ৮ম
- রকেট লঞ্চার উৎপাদনে ৪র্থ
- পারমাণবিক যন্ত্রাংশ উৎপাদনে ৪র্থ
এই সব সম্ভাবনা থাকা সত্ত্বেও, যুদ্ধের কারণে ইউক্রেন এখন ধ্বংসপ্রাপ্ত এক অর্থনৈতিক ধ্বংসাবশেষ।
যুদ্ধের চরম মূল্য
- ৪৬,০০০ ইউক্রেনীয় সেনা নিহত
- ১,৮০,০০০ স্থায়ী পঙ্গু
- ১৩,০০০ বেসামরিক নাগরিক নিহত
- ইউরোপ ও আমেরিকায় উদ্বাস্তু কয়েক লাখ
- রাশিয়ার হাতে হারানো পূর্বাঞ্চলের বিশাল অংশ
উপনিবেশ কি ফিরে এলো?
এই চুক্তি শুধু একটি অর্থনৈতিক লেনদেন নয়। এটি এক ধরনের আধুনিক উপনিবেশ প্রতিষ্ঠা। জাতি হিসেবে ইউক্রেন এখন আর নিজের সম্পদের উপর পূর্ণ অধিকার রাখে না। পশ্চিমা শক্তির ‘সাহায্য’ আসলে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মোড়কে পুঁজিবাদের খেলা।
বাংলাদেশের জন্য সতর্কতা
বাংলাদেশেও কি এই একই প্রক্রিয়ার চিহ্ন দেখা যাচ্ছে না? দেশের সম্পদের উপর আগ্রহী বহুজাতিক প্রতিষ্ঠান, এনজিও-সুশীল সমাজের নামে বিদেশি ফান্ডিং, তরুণদের সংঘবদ্ধ করার প্রক্রিয়া, এবং গণতন্ত্রের নামে বাইরের শক্তির হস্তক্ষেপ—এই চিত্রগুলো কি খুবই পরিচিত মনে হচ্ছে না?
উপসংহার
ইউক্রেন একটি পাঠশালা। গণতন্ত্রের নামে অন্যের ক্রীড়নক হলে দেশের স্বাধীনতা, সম্পদ এবং ভবিষ্যৎ—সব হারানো অনিবার্য। ইউক্রেনের চুক্তি আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়ন ও সহযোগিতা শব্দগুলো কখনো কখনো আধিপত্য প্রতিষ্ঠার অস্ত্র হয়ে উঠতে পারে।
