গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার অভিযোগ উঠেছে। সাধারন জনতার ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ, এনসিপিতে ক্ষোভ।
সারজিস আলমের ভাষ্যমতে,
“হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। লোকেশন দিচ্ছি।”
ফেসবুক পোস্টে সারজিস আরও জানান, হামলার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। হামলার মোটিভ বা পূর্ব কোনো বিরোধ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
আহত হাসনাত আব্দুল্লাহ বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এনসিপি দলীয় সূত্র জানায়, তার অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে মানসিকভাবে তিনি আতঙ্কগ্রস্ত।
এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দলীয় নেতারা দ্রুত তদন্ত দাবি করেছেন এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন জনতার মতে, এ ধরনের হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তারা বলেন, ৫ই আগষ্ট থেকে যেভাবে এরা মানুষ হত্যা ও নৈরাজ্যে সৃষ্টি করে যাচ্ছে, এটি সাধারন জনতা থেকে তারই প্রতিফলন ।”
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় দলের ভেতরে এবং রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উচ্ছ্বাস দু-ই দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ ব্যাপক উচ্ছ্বাস জানাচ্ছেন।
➡️ দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেফতার দাবি করেছে এনসিপি।
➡️ সাধারন জনগণ গণতন্ত্র ও রাজনৈতিক মতপ্রকাশের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান তোলা হয়েছে।
