চট্টগ্রাম বন্দরে নোঙর করা মার্কিন জাহাজে মানবিক সহায়তার আড়ালে রোহিঙ্গাদের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার পেছনে কি রয়েছে বৃহত্তর ভূরাজনৈতিক পরিকল্পনা?
চট্টগ্রাম, ২১ মে ২০২৫:
বিশ্লেষণ: চট্টগ্রাম বন্দরে মার্কিন পণ্যবাহী জাহাজ, খাদ্যের আড়ালে অস্ত্র?
বাংলাদেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পণ্যবাহী জাহাজ নোঙর করেছে, যার আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে—”রোহিঙ্গাদের জন্য পাঠানো মানবিক সহায়তা”। কিন্তু বিভিন্ন সূত্র ও পর্যবেক্ষকের মতে, এই খাদ্যসামগ্রীর আড়ালেই রয়েছে গোপন সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ মিশনের ছায়া।জাহাজটি বহন করেছে প্রচুর ময়দা, চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী। কিন্তু গোপন সূত্রের দাবি, এই কার্গোর নিচে রয়েছে অস্ত্র, নজরদারি ড্রোন, এবং কিছু বিশেষ ধরনের প্রশিক্ষণ সামগ্রী, যা সরাসরি রোহিঙ্গাদের সামরিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহৃত হতে পারে।



‘সেফ জোন’ না কি ‘সেফ করিডর’?
জানা গেছে, মায়ানমারের রাখাইন প্রদেশে একটি তথাকথিত “সেফ জোন” গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে এই রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে। কিন্তু ভেতরের কৌশল বলছে—এই অঞ্চলকে ভবিষ্যতে ভারত-বাংলাদেশ-মিয়ানমার সীমান্তকে অস্থির করার জন্য একটি কৌশলগত ঘাঁটিতে রূপান্তর করতে চায় ওয়াশিংটন।
এই প্যাটার্নটি নতুন নয়। ১৯৮০’র দশকে সোভিয়েতদের বিরুদ্ধে আফগানিস্তানে পাকিস্তানকে ব্যবহার করে ঠিক এইরকমভাবে গড়ে তুলেছিল সিআইএ-নেতৃত্বাধীন এক ‘জিহাদি ইনফ্রাস্ট্রাকচার’। এখন একই ধরনের “হাইব্রিড প্রজেক্ট” বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়—এইবার প্যাদা হিসেবে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গাদের।
রাষ্ট্রদূতের উপস্থিতি এবং মিডিয়া ফ্রেমিং
চট্টগ্রাম বন্দরে আসা মার্কিন জাহাজের সামনে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতির ছবি ভাইরাল হয়েছে। ছবিতে তাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে খাদ্যসামগ্রীর প্যাকেটের সামনে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই দৃশ্য “হিউম্যানিটারিয়ান কভার”-এর চেয়ে বেশি কিছু নয়।
মিডিয়া ও এনজিও-নির্ভর তথ্যপ্রবাহ পুরো ব্যাপারটিকে কেবল মানবিক ত্রাণ হিসেবে তুলে ধরছে, কিন্তু এই ত্রাণ কাদের জন্য, কার অর্থে, এবং কোন রুটে পাঠানো হচ্ছে—এগুলো নিয়ে কোথাও কোনো স্বচ্ছ ব্যাখ্যা নেই।
ভূরাজনৈতিক লক্ষ্যে রোহিঙ্গা: আরেকটি প্যাদা?
রোহিঙ্গারা বর্তমানে বিশ্বের অন্যতম রাজনৈতিকভাবে ব্যবহৃত শরণার্থী গোষ্ঠী। ৭ লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে রেখে এখন তাদের মধ্য থেকে “নতুন প্রজন্মের আধা-সামরিক গোষ্ঠী” গঠনের চেষ্টা করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য তিনটি:
- মিয়ানমারকে অস্থিতিশীল রাখা ও চীন-বিরোধী প্রভাব বিস্তার
- বাংলাদেশকে একটি দীর্ঘমেয়াদি শরণার্থী সংকটে জর্জরিত রাখা
- ভারতের উত্তর-পূর্বে বিচ্ছিন্নতাবাদী অস্থিরতা ছড়ানো
মানবিক মুখোশে সামরিক প্রকল্প?
চট্টগ্রাম বন্দরে নোঙর করা মার্কিন জাহাজটি হয়তো খাদ্যসাহায্যের বাহক হিসেবেই চিহ্নিত হচ্ছে, কিন্তু এর নিচে যে একটি গভীর ভূরাজনৈতিক গেম চলছে, তা আর অস্বীকার করার সুযোগ নেই।
এই ঘটনার মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি নতুন ‘গোপন ফ্রন্ট’ খোলা হচ্ছে কি না, সে প্রশ্ন এখন সময়ের দাবি।
