FSDS আয়োজিত সেমিনারে সেনাপ্রধান ও বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব এক মঞ্চে! জাতীয় নিরাপত্তা না কি বিতর্কিত সমঝোতা?
প্রতিবেদন: ঢাকা, ৬ জুলাই ২০২৫:
গুলশানস্থ রেনেসাঁ হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (FSDS) আয়োজিত সেমিনার—“জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য”। সেমিনারে অংশ নেন দেশের সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই এবং এনএসআই-এর মহাপরিচালকগণ, বিএনপির শীর্ষ নেতারা, এবং আলোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া।
তবে, সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে এক প্রশ্ন—
অবৈধ অস্ত্র মামলায় অভিযুক্ত ও ধরা খাওয়া আসিফ মাহমুদ সাজিবের মতো বিতর্কিত ব্যক্তির পাশে কীভাবে বসে গেলেন দেশের সেনাপ্রধান?
সাবেক ছাত্র নেতা থেকে অস্বচ্ছ সম্পদের মালিক হয়ে ওঠা এই উপদেষ্টা সাম্প্রতিক সময়েই আলোচনায় আসেন একটি বিদেশি অস্ত্র পাচার মামলায় নাম জড়িয়ে।
অথচ, তিনিই আজ সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথেই মঞ্চ ভাগ করে নিচ্ছেন।
শুধু তাই নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিও প্রশ্ন তুলেছে এই ‘জাতীয় ঐক্য’ স্লোগানের বাস্তব উদ্দেশ্য নিয়ে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—
“জাতীয় নিরাপত্তার নামে এই রকম বিতর্কিত সংমিশ্রণ আসলে গণতন্ত্র, স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য হুমকি।
এটা কী জাতীয় ঐক্য, নাকি জাতিকে ধোঁকা দেওয়ার নতুন ফর্মুলা?”
সাংবাদিক মহলে গুঞ্জন উঠেছে—এই সেমিনারের মাধ্যমে একটি ‘ছদ্মবেসী অন্তঃসারশূন্য ঐক্য’র ভিত্তি তৈরি করার অপচেষ্টা চলছে।
যেখানে একটি অবৈধ সরকার, বিতর্কিত উপদেষ্টা এবং সেনা গোয়েন্দা মহলকে এক ছাতার নিচে আনা হচ্ছে।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির অংশগ্রহণ আবারও প্রমাণ করে—মাঠের বাইরে হলেও, পিছনের দরজা দিয়ে ‘ক্ষমতার ভাগ’ নিশ্চিত করতে সক্রিয় এই মহল।
