বিএনপি -ঘনিষ্ঠ চাঁদাবাজি, দখল ও হত্যাকাণ্ড ঠেকাতে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
_মুক্তিবার্তা৭১
দেশব্যাপী অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে বর্তমান সরকার। বিএনপি নেতৃত্বাধীন দখল, লুটপাট, চাঁদাবাজি ও রাজনৈতিক হত্যার বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার দুপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,
“বিএনপি যেভাবে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, খুন ও সহিংসতায় জড়িয়েছে, তা মেনে নেওয়া যায় না।
চিহ্নিত অপরাধীদের খুঁজে বের করতে আজ থেকেই সারা দেশে বিশেষ অভিযান শুরু হতে পারে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিরপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন জেলায় বিএনপি-ঘনিষ্ঠ সন্ত্রাসীদের বিরুদ্ধে সহিংসতা, দখল, গুম এবং রাজনৈতিক হত্যার অভিযোগ উঠেছে।
এসব ঘটনার তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি সংশ্লিষ্ট বহু চক্র শনাক্ত করেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা জঙ্গিবাদ ও মব সন্ত্রাসকে অস্বীকার করছি না,
তবে এই মুহূর্তে প্রধান হুমকি হচ্ছে বিএনপি-নেতৃত্বাধীন অপরাধ চক্রের পুনরুত্থান।
এনসিপি ও জামায়াতও নানা সন্ত্রাসী অপতৎপরতায় জড়িত। তাই সরকার একযোগে ব্যবস্থা নিচ্ছে।”
তিনি জানান, এই অভিযানে খুন, অপহরণ, নারী নির্যাতন, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে,
এই চিরুনি অভিযান অপরাধী সিন্ডিকেটকে ভেঙে দেবে এবং রাজনৈতিক সহিংসতার লাগাম টানবে।
