ইসলামে দান-সদকার গুরুত্ব অপরিসীম। শরিয়তে দান-সদকা দুই ভাগে বিভক্ত। একটি এমন দান যা অবস্থাপন্ন মুসলিম ব্যক্তির জন্য ফরজ।

দান-সদকা দুই ভাগে বিভক্ত। একটি এমন দান যা অবস্থাপন্ন মুসলিম ব্যক্তির জন্য ফরজ। এ ধরনের দানই জাকাত। অন্যটি মুসলিম ব্যক্তিকে করতে উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু তার জন্য ফরজ করা হয়নি। এমন দানকে সদকা বলা হয়। দান-সদকার পাশাপাশি ইসলামের কিছু বিধান মেনে চললেই মানুষ অতি মহৎ মানবিক চরিত্রের অধিকারী হতে পারে।
যার মধ্যে রয়েছে অন্য মানুষকে সাহায্য করা, ভালো আচরণ করা, ক্ষমাশীল হওয়া, সহনশীল ও পরোপকারী হওয়া, উদারতা এবং দয়ালু ও মহৎপ্রাণ হওয়া। রসুল (সা.) বলেছেন, মানুষের প্রতি সহনশীল হওয়া ইমানের অর্ধেক।
আল কোরআনে মহান আল্লাহ বলেন, ‘মুমিনরা! তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদের গাফিল না করে।
যারা এ কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর।
নতুবা সে বলবে, হে আমার পালনকর্তা! আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম।’
সুরা মুনাফিকুন, আয়াত ৯-১০। ‘আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের মুখোমুখি করো না।
আর মানুষের প্রতি অনুগ্রহ করো। আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন।’ সুরা বাকারা, আয়াত ১৯৫। একই সুরায় ২৭৪ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে,
‘যারা রাতে-দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের ধনসম্পদ খরচ করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে বদলা রয়েছে,
তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।’দান-সদকায় ধনসম্পদ ও রিজিক বৃদ্ধি পায়।
আল কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ সুদকে বিলুপ্ত এবং সদকাকে বৃদ্ধি করেন।’ সুরা বাকারা, আয়াত ২৭৬।
রসুল (সা.) বলেন, ‘সদকা কোনো সম্পদ হ্রাস করে না।’ মুসলিম। হজরত উকবা বিন আমের (রা.) থেকে বর্ণিত।
রসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই দান-সদকা কবরের আজাব বন্ধ করে দেয়। আর কিয়ামতের দিন বান্দাকে আরশের ছায়ায় জায়গা করে দেয়।’
তাবারানি, বায়হাকি। হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত। রসুল (সা.) বলেছেন,
‘মানুষের জীবদ্দশায় ১ দিরহাম দান করা তার মৃত্যুর পর ১০০ দিরহাম দান করার চেয়ে উত্তম।’
আবু দাউদ, মিশকাত)। দান-সদকার গুরুত্ব বোঝাতে গিয়ে রসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘খেজুরের একটি টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো।’ বুখারি, মুসলিম।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রসুল (সা.) বলেছেন, ‘দান সম্পদ কমায় না।
