নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। ডিবি পুলিশের একটি দল তাকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা থেকে গ্রেফতার করে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন যে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের সোপর্দ করা হবে।
জানা গেছে যে, আওয়ামী লীগ সরকার পতনের পরে ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে মো. জাহাঙ্গীর আলম বুলবুলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
