বাংলাদেশের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ—ড. ইউনুসের কর্মকাণ্ড, ভারত ও চীনের প্রতিক্রিয়া, এবং একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধের সম্ভাবনা।
“পূর্ব তিমুরের মতো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ, ভারতের মিজোরামের একটি অংশ ও মিয়ানমার মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে।
ড. ইউনুস ও বহুমাত্রিক যুদ্ধের ছায়া: একটি বিশ্লেষণ
১. শুরুটা শেখ হাসিনার সন্দেহ দিয়ে
২৩ মে ২০২৪, ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, বাংলাদেশের ভূখণ্ডে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, কিছু বৈদেশিক শক্তি বঙ্গোপসাগরে ঘাঁটি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।
ষড়যন্ত্র ছিলো বাংলাদেশের নির্বাচনই হতে দেবে না। তবে দেবে, আর আমারও ক্ষমতায় আসতে অসুবিধা হবে না, যদি আমি বাংলাদেশে কারও এয়ার বেজ করতে দেই এবং ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব।“
২. ‘নতুন নিয়োগ’ ও রাখাইন করিডোর অনুমোদন
খলিলুর রহমান, একজন মার্কিন পাসপোর্টধারী, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা’ হিসাবে নিয়োগ পেয়ে রাখাইন করিডোরে মার্কিন উপস্থিতি নিশ্চিত করেছেন এবং এই করিডোর দিয়েই আরাকান আর্মি এবং রোহিঙ্গা ক্যাডারদের কাছে সরঞ্জাম পৌঁছানো হবে।
৩. ইউনুসের বক্তব্য: ভারতীয় প্রতিক্রিয়া
চীনে দেওয়া ইউনুসের বক্তব্য—“আমরাই সমুদ্রের গার্ডিয়ান”—ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে উত্তেজিত করেছেন ফলে, ভারত বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা বাতিল করে দেয়।
৪. ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন
ইয়ার্ন আমদানিতে নিষেধাজ্ঞা, সমুদ্র বন্দরের সীমাবদ্ধতা ও ট্রানজিট সুবিধা হ্রাস—সব মিলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটায়।
৫. কেন ইউনুস ভারতবিরোধী অবস্থান নিচ্ছেন?
অভিযোগ রয়েছে, তিনি জামাতের সহায়তায় নিজেকে ‘র্যাডিক্যাল ইসলামিক স্টেট’-এর জন্য উপযুক্ত নেতা হিসেবে প্রমাণ করতে চাইছেন।
৬. চীনের ভূমিকা ও সীমাবদ্ধতা
চীন এখনে সরাসরি সামরিকভাবে কিছু না করলেও, বরং পাকিস্তানের মাধ্যমে প্রতীকী উপস্থিতি বজায় রাখছে। চীনের আগ্রহ মূলত ব্যবসায়িক নিরাপত্তায়।
৭. মিয়ানমার ও রাখাইন: নতুন সংঘাতের সূচনা?
খলিলুরের নেতৃত্বে রাখাইন করিডোর অনুমোদন বাংলাদেশের সেনাবাহিনীকে বিপদে ফেলতে পারে, যেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সিদ্ধান্ত গ্রহণে বঞ্চিত হচ্ছেন।
৮. ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধ: লরা লুমারের ফাঁদ?
খলিলুরের গোপন কথোপকথন ট্রাম্প ঘনিষ্ঠ লরা লুমার প্রকাশ করে দেন। এরপর ট্রাম্প প্রশাসন থেকে ছয়জনকে বহিষ্কার করে ড. ইউনুসকে আরও কোণঠাসা করে।
৯. রাজনৈতিক দাবার ছক ব্যর্থ?
ড. ইউনুস আন্তর্জাতিক সহায়তা হারাচ্ছেন, চীন মুখ ফিরিয়ে নিচ্ছে, ভারত প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা তাকে বিশ্বাস করছে না।
১০. সামনে কী অপেক্ষা করছে?
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ব্যর্থ কৌশলগুলোর ফলাফল হিসেবে বাংলাদেশ এক অনাকাঙ্ক্ষিত বহুমাত্রিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। শ্যামও গেছে, কুলও গেছে—তবু কি ড. ইউনুস নতুন কোনো ছক কষছেন?
