বালুচিস্থানে আসছে স্বাধীনতা। বংলাদেশের মত বৈষম্যের শিকারের পরিনতি।
পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৪৮% জুড়ে বিস্তৃত বেলুচিস্তান প্রদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও অবহেলিত, নিপীড়িত ও বঞ্চিত। আজ সেই বেলুচিস্তানেই পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি দখল করে স্বাধীনতার ঘোষণা দিয়েছে বেলুচ মুক্তি বাহিনী (BLA)।
এই ঘটনাটি নিছক বিচ্ছিন্নতাবাদ নয় বরং এটি পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি। দীর্ঘদিন ধরে চালানো নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যার জবাব এখন বেলুচ জনতা অস্ত্রের ভাষায় দিচ্ছে। দেশজুড়ে বিদ্রোহ, সেনাবাহিনীর ভেতরে বিভাজন, আর অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পাকিস্তান এখন আর বাইরের যুদ্ধ নয় নিজের ঘর সামলাতেই ব্যস্ত।
ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হলেও, বাস্তবতা হলো পাকিস্তানের সামর্থ্য এখন সেই যুদ্ধে টিকতে পারবে না। বেলুচিস্তান, খাইবার, সিন্ধ সবখানেই নিজেদের পতাকা উড়াতে চায় বহুদিনের বঞ্চিত মানুষ।
যদি পাকিস্তান বেলুচিস্তানের আগুন নেভাতে না পারে, তবে শুধু ৪৮% ভূখণ্ড নয় পুরো রাষ্ট্র ব্যবস্থাই ধসে পড়বে। এখন সময় introspection-এর, আগ্রাসনের নয়।
