ষড়যন্ত্রের কাঁধে ভর দিয়ে ক্ষমতায় জঙ্গি-ঘেঁষা ইউনুস! আওয়ামী লীগকে দেশদ্রোহী রাজাকারদের দেশপ্রেমিক মনে করে এই সরকার
জি. ইসলাম
📅 প্রকাশিত: ১৩ মে ২০২৫;
বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি। জাতির পিতা বঙ্গবন্ধুর দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে ‘দেশদ্রোহী’ বলে চিহ্নিত করছে একটি অবৈধ, ষড়যন্ত্রমূলক সরকার, যার নেতৃত্বে আছেন কথিত ‘নোবেলজয়ী’ ড. ইউনুস। ক্ষমতা দখলের পর তার সরকার যেন ইতিহাস উল্টে ফেলার খেলায় মেতে উঠেছে।
এই সরকার সবচেয়ে বিপজ্জনকভাবে দেশের চিহ্নিত রাজাকার, জঙ্গি ও স্বাধীনতাবিরোধীদের দেশপ্রেমিক বলে প্রশংসা করছে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিদের ছায়া যারা বহন করে, তারা আজ ক্ষমতার প্রান্তে নীতিনির্ধারক হয়ে উঠেছে। আর যারা দেশ গড়েছে, ঘাতকের মুখে দাঁড়িয়ে উন্নয়নের শপথ নিয়েছে তাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে ষড়যন্ত্রের জাল।
ড. ইউনুস ও তার বিদেশী মিত্ররা চায় একটি জঙ্গি-ঘেঁষা, পাকিস্তানপন্থী বাংলাদেশ। তারাই আজ ‘গণতন্ত্র’ ও ‘মানবাধিকার’-এর নামে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে জাতিকে ভুল পথে নিতে চায়। মিডিয়া, প্রশাসন, আদালত—সবকিছু তাদের কবজায় এনে জনগণের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে।
এখন সময় জনগণকে চোখ খুলে দেখার। বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচাতে হলে, স্বাধীনতার শত্রুদের চিহ্নিত করে রুখে দাঁড়াতেই হবে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।
বাংলাদেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে থাকবেই কারণ এ দেশ মুক্তিযোদ্ধার, জঙ্গিদের নয়!
