গোপালগঞ্জে রাতভর সেনা ও পুলিশের অভিযানে বহু পুরুষ নিখোঁজ। টুঙ্গিপাড়ায় পরিবারের আহাজারি, থানায় নেই কোনো তথ্য। কোথায় ল এন্ড অর্ডার?
গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গতকাল রাতভর চালানো হয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে পুরুষদের খোঁজ করা হয় এবং অনেককেই তুলে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে।
টুঙ্গিপাড়া থানায় গিয়ে স্বজনদের আহাজারির এক হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। থানার পুলিশ কর্মকর্তারা আটককৃতদের অবস্থান জানাতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছেন। স্বজনদের প্রশ্ন,
“যদি থানায় না থাকে, তাহলে তারা কোথায়?”
স্থানীয়রা মনে করছেন, এটি একটি গোপন হেফাজত বা বেআইনি আটক কেন্দ্র হতে পারে।
আইনের শাসন প্রশ্নবিদ্ধ:
বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিযান রাষ্ট্রীয় সন্ত্রাসের আকার নিচ্ছে এবং নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কাউকে বিনা পরোয়ানায় আটক করে গুম করে রাখা আইনবহির্ভূত। অনেকেই বলছেন,
“ল এন্ড অর্ডার কোথায়? রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়া হয় – এটা কি আইনের শাসন?”
- রাতভর যৌথ অভিযান
- বাসায় বাসায় তল্লাশি
- বহু পুরুষ আটক, থানায় নেই!
- স্বজনদের আর্তনাদ
- ল এন্ড অর্ডার নিয়ে জনমনে প্রশ্ন
