চট্টগ্রামের একটি গার্মেন্টসে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কুকি চীনের জন্য ইউনিফর্ম উৎপাদনের ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। করিডোর ও বন্দর ব্যবহারের মাধ্যমে কী বড় কোনো ভূ-রাজনৈতিক খেলা শুরু হয়েছে?
বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত একটি গার্মেন্টস কারখানায় সম্প্রতি ২০,০০০ হাজার ইউনিফর্ম তৈরি হচ্ছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কুকি চীনের জন্য — এমন খবর দেশের নিরাপত্তা বিশ্লেষকদের গভীর চিন্তার মধ্যে ফেলেছে।
এ ঘটনা সামনে আসার পর রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন: এই ইউনিফর্ম তৈরি কি কেবল ব্যবসায়িক চুক্তি, নাকি এর পেছনে আরও গভীর ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে?
মায়ানমারের রাখাইন অঞ্চলে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চীনের সঙ্গে কোনো একটি বাংলাদেশি গার্মেন্টসের সরাসরি সংযোগ এই প্রথম প্রকাশ পেলো। বিশেষ করে, এই গোষ্ঠীর সঙ্গে ভারত ও চীনের ভূ-রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর। এ পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরে এমন কার্যকলাপ জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি, বর্তমান সরকারঘনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া প্রকাশ্যে বলেন, “আমরা সসস্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি।” এই বক্তব্যের সাথে চট্টগ্রামে কুকি চীনের জন্য সামরিক পোশাক প্রস্তুতের ঘটনা মিলে যাওয়ায় জাতির মনে গভীর সন্দেহ সৃষ্টি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, করিডোর ও বন্দর ব্যবহারের নামে বাংলাদেশ যেন ধীরে ধীরে একটি বৃহৎ সামরিক ও গোয়েন্দা খেলার অংশে পরিণত হচ্ছে।
❗ মূল প্রশ্নগুলো যা সামনে এসেছে:
- কুকি চীনের সঙ্গে এই গার্মেন্টস কারখানার চুক্তি কীভাবে হলো?
- সরকারি পর্যায়ে এই বিষয়ে কারা জানতেন বা অনুমতি দিয়েছেন?
- করিডোর এবং বন্দরের কৌশলগত ব্যবহার বাংলাদেশকে কোন দিকে ঠেলে দিচ্ছে?
এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে স্পষ্টভাবে প্রতীয়মান যে, বাংলাদেশ কেবল অর্থনৈতিক নয়, নিরাপত্তাগতভাবেও একটি গুরুতর সংকটে প্রবেশ করতে চলেছে।
